শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচনী নিরাপত্তায় বিজিবির সর্বাত্মক প্রস্তুতি তিন মাসে চোরাচালান প্রতিরোধে ২৬ কোটি টাকার মালামাল জব্দ মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার এর সেবা ডায়াগনস্টিক সেন্টার পরিদদর্শন

এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস.এম.ফয়সাল বলেছেন- এটাই আমার জীবনের শেষ নির্বাচন। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করার লক্ষ্যেই আমি রাজনীতিতে এসেছি। আমার পরিবার রাজনৈতিক পরিবার। পারিবারিক ভাবেই মানুষের কল্যাণে কাজ করা শিখেছি। তাই ৩৭ বছর ধরে চুনারুঘাট-মাধবপুর মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছি। কারন মানুষের ভালোবাসাই আমার শক্তি। আপনাদের ভোটে আমি এমপি নিবার্চিত হলে কোনো পরিবার যেন অভাব-অনটনের কারণে পিছিয়ে না পড়ে, সেই দায়িত্ব আমি নিজ কাঁধে নেব। তাই শেষ বারেরর মতো আমাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করুন। সোমবার মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গণ সংযোগকালে এসব কথা বলেন।গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের বড় ছেলে সৈয়দ ইশতিয়াক আহমেদ মাধবপুর উপজেলার কাশিমনগর, মনতলা, মাধবপুর বাজারসহ চুনারুঘাটের গোগাউগা, সুতাং বাজার ও সুন্দরপুর বাজারে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান। একইদিন মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর বাজারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহানের নেতৃত্বে গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। জানান। অন্যদিকে সন্ধার পর নোয়াপাড়া বাজারে ধানের শীষের পক্ষে একটি বড় গণমিছিল বের করা হয়। সৈয়দ শাফকাত আহমেদের নেতৃত্বে শত শত নেতাকর্মী এই মিছিলে অংশ নেন। মিছিলটি নোয়াপাড়া চা বাগান এলাকা প্রদক্ষিণ করে বাজারে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক চা শ্রমিকও অংশগ্রহণ করেন। কাশিমনগরের এক নির্বাচনী সভায় সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, “আমার বাবা সৈয়দ মোঃ ফয়সল ১৯৯১ সাল থেকে মাধবপুর–চুনারুঘাটের মানুষের পাশে আছেন। তিনি সুখে–দুঃখে সবসময় আপনাদের সঙ্গে ছিলেন। এবার ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে তিনি এলাকার উন্নয়ন আরও এগিয়ে নেবেন।” হরষপুরে গনসংযোগকালে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, “আমরা উন্নয়নের স্বার্থে ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চেয়েছি। মাধবপুর–চুনারুঘাটের সার্বিক অগ্রগতির জন্য সৈয়দ ফয়সলকে বিজয়ী করা প্রয়োজন।” নোয়াপাড়া বাজারের মিছিল শেষে সৈয়দ শাফকাত আহমেদ বলেন, “আপনারা ধানের শীষে ভোট দিয়ে সৈয়দ মোঃ ফয়সলকে নির্বাচিত করুন। তিনি এমপি হলে চা শ্রমিকসহ সব শ্রেণি পেশার মানুষের জীবনমান উন্নয়নে অগ্রাধিকার দেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com