স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেছেন- মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৃষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণ মানুষের কল্যাণে রাজনীতি করে। বিএনপি যতবারই ক্ষমতায় গিয়েছে ততবারই দেশের উন্নতি ও অগ্রগতি হয়েছে। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় মা-বোনদের শিক্ষার প্রসারে বিনামূল্যে নানান উদ্যোগ নিয়েছিলেন। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশবাসী বহুভাবে উপকৃত হয়েছে। আপনাদের ভোটে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে মা-বোনদের স্বাবলম্বী করা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালু ও কৃষকদের জন্যও ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নিবার্চনে তরুণ সমাজকে কাযর্ক্রর ভূমিকা রাখতে হবে। নিবার্চনকে অন্তর্ভুক্তিমূলক ও উৎসবমুখর করতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে মাঠে থেকে সক্রিয় ভাবে কাজ করতে হবে। দেশের মানুষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। জনসাধারন চায় আগামী দিনে তারেক রহমান নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। গতকাল মঙ্গলবার সকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানে শায়েস্তাগঞ্জ জনসভা সফল করতে মাধবপুর উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। উপজেলা যুবদলের আহবায়ক এনায়েতউল্লাহ’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালনক সৈয়দ ইশতিয়াক আহমদ, সায়হাম নীট কম্পোজীটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাফকাত আহমদ, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কবির চৌধূরী, পৌর যুবদলের আহবায়ক জনি পাঠান, যুগ্ম আহবায়ক জসিম শিকদারসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি/সাধারন সম্পাদক বক্তব্য রাখেন।
Leave a Reply