সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

হবিগঞ্জে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলনের দুইটি ড্রেজার মেশিন আগুনে ধ্বংস

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৯৯ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জে শহরের খোয়াই নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের হিড়িক পড়েছে। এতে করে বেশ কয়েকটি ব্রীজ হুমকির মুখে পরে যাচ্ছে যেকোন সময় ধ্বসে পড়ে জেলা সদরের সাথে পইল, উমেদনগর, আলমপুর, গোবিন্দপুর, মাছুলিয়া, তেঘরিয়াসহ বিভিন্ন গ্রামের লোকদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। বিষয়টি গ্রামবাসী জেলা প্রশাসককে জানালে গতকাল রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত যশেরআব্দা এলাকার খোয়াই নদীতে দুইটি ড্রেজার মেশিন আগুনে ধ্বংস করেছে। কামড়াপুর ব্রীজের নিকট থেকে আরো দুইটি মেশিন নিষ্ক্রিয়সহ বালু তোলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন আরাফাত রানা ও আনিসুর রহমান খান। তারা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছে একটি মহল। এমন তথ্য জেলা প্রশাসকের নিকট এলে তার নির্দেশে অভিযান চালিয়ে দুইটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়ানো হয়। এছাড়া দুটি মেশিন বিকল করাসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযানের টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি মহল মাছুলিয়া ব্রীজ, কিবরিয়া ব্রীজ ও কামড়াপুর ব্রীজসহ বিভিন্ন ব্রীজের নিকট থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। ফলে ব্রীজটি হুমকি মুখে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com