বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

রত্না ব্রীজে পাথর বোঝাই ট্রাক পাটাতন ভেঙে যোগাযোগ বন্ধ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কের রত্না বেইলি সেতুর দুটি পাটাতন ভেঙে পড়েছে। অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকটি সেতুর মাঝখানে আটকে যায়। ফলে জেলা সদরের সাথে বন্ধ হয়ে গেছে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দুইটি উপজেলার অর্ধশতাধিক গ্রামের মানুষ। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বলেন, ‘ঘটনার পরপরই আমি বিষয়টি অবগত হয়েছি। ব্রিজটি মেরামতে সড়ক ও জনপথ বিভাগ কাজ শুরু করেছে। আশা করছি, আজকের (শুক্রবার) মধ্যেই সেতুটি মেরামত করে চলাচলের উপযোগী করা সম্ভব হবে।’ এলাকাবাসী জানায়, হবিগঞ্জ-বানিয়াচং সড়কটি বানিয়াচং এবং আজমিরীগঞ্জ উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ স্থাপন করেছে। এ সড়কে রত্না নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এরইমধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে সেতুটি চিহ্নিত করা হয়েছে। ব্রিজের পাশেই লেখাও আছে ‘সেতুটি ঝুঁকিপূর্ণ’। কিন্তু শুক্রবার সকালে জাফলং থেকে ছেড়ে আসা বানিয়াচংগামী পাথরবোঝাই একটি ট্রাক সেতুর ওপর ওঠামাত্রই সেতুর দুটি পাটাতন ভেঙে নিচে নেমে যায়। এতে ট্রাকের পেছনের দুটি চাকাও সেতুর নিচের দিকে ঝুঁকে ট্রাকটি আটকা যায়। এতে সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। দীর্ঘ লাইনে আটকা পড়ে যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, প্রাইভেটকারসহ অসংখ্য যানবাহন। বিপাকে পড়েন সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য বহনকারী যানবাহন। দুই পাড়ে আটকে থাকা যানবাহন নদীপথে যাত্রী ও পণ্য পারাপার করছে। রত্না নদীতে অস্থায়ী ফেরি চালু হয়েছে। একটি বাইসাইকেল পারাপারে ৫০ টাকা, আর পণ্য বোঝাইয়ের আকার-ওজন অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। সময়ও দ্বিগুণ লাগছে। সিএনজি অটোরিকশার যাত্রীরা দুই ধাপে ভাড়া দিচ্ছেন। প্রত্যক্ষদর্শী আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের বাসিন্দা তাবিদুর রহমান বলেন, ‘সকালে জেলা সদর থেকে বাড়িতে যাচ্ছিলাম। এসময় একটি ট্রাক রত্না সেতু অতিক্রম করার সময় বেশ জোরে শব্দ হয়। মুহূর্তেই দেখি সেতুর পাটাতন ভেঙে ট্রাকটির পেছনের চাকা ঝুলে গেছে। ভাগ্য ভালো যে ট্রাকটি পুরোপুরি নিচে পড়ে যায়নি।’ হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, ট্রাকটি সরানোর জন্য রেকার এসেছে। আশা করছি সন্ধ্যার মধ্যেই আনলোড করে ট্রাকটি সরানো সম্ভব হবে। তিনি আরও বলেন, রাতে সেতুটি মেরামতের কাজ করা হবে। আশা করি শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com