শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

সাতছড়ি উদ্যানে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবী

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৭০ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের সড়ক দিয়ে রাত ১১টার পর গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। আইন-শৃঙ্খলা রক্ষা এবং গণমানুষের নিরাপত্তার জন্য জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যানে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবী জানিয়েছেন চুনারুঘাটবাসী। এ উপজেলায় রয়েছে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য এবং ফ্যাক্টরিযুক্ত ১৭টি চা-বাগান। ভারতের সীমান্ত, চা-বাগান, পাহাড়, বন বেষ্টিত অভয়ারণ্য ও জাতীয় উদ্যানসহ ৪৯৫.৫০ বর্গকিলোমিটারের এই উপজেলার আইন-শৃঙ্খলা থানা-প্রশাসনের স্বল্প সংখ্যক পুলিশ সদস্যদের দিয়ে রক্ষা করা সম্ভব নয় বলে দাবী করছেন থানা-পুলিশ। এদিকে সাতছড়ি জাতীয় উদ্যানে পুলিশ ফাঁড়ি না থাকায় চুরি-ডাকাতি সহ বিভিন্ন অপরাধ সংঘঠিত হচ্ছে। চুরি-ডাকাতি সহ বিভিন্ন অপরাধ বন্ধ করতে উদ্যানে একটি পুলিশ ফাঁড়ি এখন সময়ের দাবী বলে জানিয়েছেন ইম্পেরিয়াল গ্রুপের এমডি মশিউর রহমান খান জুমেল সহ সচেতন ব্যক্তিরা। জানা গেছে, কয়েক বছর আগে জেলার চুনারুঘাট উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য উদ্যোগ নেওয়া হয়। এ নিয়ে ফাঁড়ির জায়গার ম্যাপ তৈরি এবং যাবতীয় পরিকল্পনা করে প্রশাসন। কিন্তু শেষ পর্যন্ত অজানা কারণে পুলিশ ফাঁড়ি হয়ে ওঠেনি। রামগঙ্গাঁ পর্যটন এরিয়ার ব্যবসায়ি আহমেদ জসিম জানান, অপরাধ দমনে অন্তত পক্ষে সাতছড়ি জাতীয় উদ্যানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন হলেও উপজেলাবাসীর প্রত্যাশা পূরণ হবে। সাতছড়ি জাতীয় উদ্যানের ব্যবসায়ী জুনাইদ মিয়া জানান, সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসে এখানে। তাদের নিরাপত্তার জন্য সাতছড়িতে পুলিশ ফাঁড়ি স্থাপন করা এখন প্রাণের দাবীতে পরিণত হয়েছে। চুনারুঘাটের পর্যটন নিয়ে ব্যক্তিগত উদ্যোগে নিরলসভাবে কাজ করছেন ‘বিউটিফুল চুনারুঘাট’র প্রতিষ্ঠাতা ও ইম্পেরিয়াল গ্রুপের এমডি মশিউর রহমান খান জুমেল। এ বিষয়ে তিনি বলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যানে পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। বনাঞ্চল ঘিরে অপরাধ প্রবনতা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে পুলিশ ফাঁড়ি।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় এবং জনস্বার্থে পুলিশ ফাঁড়ি স্থাপন করা জরুরি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com