সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব ।

হবিগঞ্জ বিজিবির অভিযান ॥ চোরাচালান চক্রের পর্দা ফাঁস তেলের লরিতে করে পাচারকালে সোয়া কোটি টাকার পন্য আটক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১০১ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ তেলবাহী লরিতে করে পাচারকালে ভারতীয় চোরাই বিপুল পরিমাণ জিরা, ভারতীয় ফেসওয়াস, ভারতীয় ত্বক ফর্সাকারী স্কীন সানরাইজ ক্রীম, ভারতীয় ক্লোপ-জি ক্রীম পাচারকালে আটক করা হয়েছে। গতকাল দুপুরে বিজিবি এগুলো আটক করে। যার বাজার মূল্য প্রায় সোয়া এক কোটি টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ আগষ্ট মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল ঢাকা-সিলেট মহাসড়কে সন্দেহজনক তেলের লরিটির গতিরোধ করে। পরে লরিটির ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস (ফেসওয়াস, স্কীন সান রাইজ ক্রীম, ক্লোপ-জি ক্রীম) এবং জিরাসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য উদ্ধার করা হয়। বিজিবি’র সূত্র জানায়, চোরাকারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে এই নতুন কৌশল অবলম্বন করছিল। তেলের ট্যাংকারের ভেতরে অভিনব কায়দায় মালামাল ভরে সেগুলো দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছিল। এ ব্যাপারে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, “চোরাচালানকারীরা যত অভিনব কৌশলই অবলম্বন করুক না কেন, বিজিবি তাদের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে থেকে চোরচালানী প্রতিরোধ করবে। চোরাচালান প্রতিরোধে এই ধরনের অভিযান বিজিবি নিয়মিত পরিচালনা করছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” জব্দকৃত সকল পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com