শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

মাধবপুর-চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ॥ বিপুল পরিমাণ মাদক উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৭৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ৫৫ বিজিবি গত ২৪ ঘন্টায় জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৩টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বিজিবির সদস্যরা মোট ২৯ লক্ষ ২৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য এবং মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়। গোপন তথ্যের ভিত্তিতে মাধবপুর উপজেলাধীন সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেলিয়াপাড়া ১০নং চা বাগান নামক স্থানে চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিজিবি সদস্যরা তথ্য অনুযায়ী সম্ভাব্য সন্দেহজনক স্থান তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২৭ লক্ষ একাশি হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা এবং ফুসকা জব্দ করতে সক্ষম হয়। এছাড়াও চুনারুঘাট উপজেলাধীন গুইবিল বিওপির নিয়মিত টহল দল সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার সিজার মূল্য একানব্বই হাজার টাকা। পাশাপাশি মাধবপুর উপজেলাধীন তেলিয়াপাড়া এবং মনতলা বিওপি হতে পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বায়ান্ন হাজার টাকা মূল্যের ১৪ কেজি ভারতীয় গাঁজা ও ১২ ক্যান বিয়ার জব্দ করেছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে আটককৃত মালামাল এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হচ্ছে। চোরাচালান বিরোধী পরিচালিত অভিযানের বিষয়ে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান ও মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে দেশ ও সমাজকে রা করাই আমাদের অঙ্গীকার। সাম্প্রতিক অভিযানে আটক পণ্যগুলো ৫৫ বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানের সার্থকতার প্রতিফলন।” তিনি আরও বলেন, “সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ ৫৫ বিজিবি নিয়মিতভাবে দায়িত্বপূর্ণ দুর্গম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, চলতি জুলাই মাসে এই পর্যন্ত ৫৫ বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ২ কোটি ৩৫ লক্ষ ১২ হাজার ৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com