মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

হবিগঞ্জে ৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১২৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্তৃপক্ষ সিন্ডিকেটের ৫ম সভা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মত হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে সকাল সাড়ে ১১ টায় সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিন্ডিকেটের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। সিন্ডিকেটে ২৬ টি পদের মধ্যে দুই জন সংসদ সদস্য সহ ৫ টি পদ বর্তমানে শূন্য রয়েছে। ৫ম সিন্ডিকেট সভায় ১৮ জন সিন্ডিকেট সদস্য স্বশরীরে উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার শুরু হয় এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণ করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারনী সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের প্রথম ৪ টি সভা ঢাকায় অনুষ্ঠিত হলেও গতবছর অক্টোবরে নতুন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ যোগদানের পর হবিগঞ্জে পরবর্তী সিন্ডিকেট সভা আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২০ অনুসারে কৃষি বিজ্ঞানে উন্নত শিক্ষাদানের পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও প্রচলিত অন্যান্য বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি এবং নূতন প্রযুক্তি উদ্ভাবনসহ দেশে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সম্প্রসারণের নিমিত্ত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২০ অনুসারে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারক ও প্রধান নির্বাহী কর্তৃপক্ষ সিন্ডিকেট। সিন্ডিকেট সংবিধি প্রণয়ন, সংশোধন ও অনুমোদন, প্রশাসনিক নীতিমালা গ্রহণ, শিক্ষক-কর্মচারীর পদ সৃষ্টি ও নিয়োগ, নতুন বিভাগ বা অনুষদ স্থাপন ও বিলোপ, আর্থিক বাজেট ও সম্পত্তি ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের আবাসন, শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিতকরণসহ শিক্ষা ও গবেষণায় অবদান রাখা ব্যক্তিদের পুরস্কার প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com