বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

হবিগঞ্জে বাড়ছে খোয়াই নদীর পানি ॥ বন্যার আশঙ্কা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১১৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ খোয়াই নদীসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে জেলার নিচু এলাকা গুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে খোয়াই নদীর পানি হঠাৎ বেড়ে গেছে। সরজমিনে গিয়ে দেখা যায়, খোয়াই নদীর পাড় ঘেঁষে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। খোয়াই নদীর পানি বৃদ্ধি, বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে যে কোনো জায়গা দিয়ে। গত তিনদিন ধরে ভারতের ত্রিপুরা রাজ্য উঁচু পাহাড়ি এলাকা থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টি কারণে খোয়াই নদীর পানি হঠাৎ করে বেড়ে যায়। যদিও এখনো পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা যায়। এদিকে টানা বৃষ্টি কারণে নদীর বাঁধে কাঁচা অংশে ধস দেখা দিয়েছে। আবার কোনো জায়গা পুরাতন অংশে দুর্বলতা আছে। বিশেষ করে হবিগঞ্জ সদর উপজেলা পৈইল ইউনিয়নে পূর্ব ভাদৈ এলাকায় খোয়াই নদীর বাঁধের কিছু অংশ ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে এলাকাবাসী মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনা দেখে শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর, আলাপুর, পূর্ব লেঞ্জাপাড়া,পুরান বাজার, চুনারুঘাট উপজেলার করিমপুর, চান ভাঙাসহ বিভিন্ন এলাকায় খোয়াই নদীর ঘেঁষে উভয় বাঁধের বাড়ি ঘরের লোকজন বাঁধ পাহাড়া দিচেছন। বাঁধ ভেঙে গেলে বৃহৎ এলাকা প্লাবিত হয়ে চরম ভোগান্তির মুখে পড়বে লক্ষ লক্ষ মানুষ। খোয়াই নদীর বাঁধ ভাঙলে উপজেলার সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া-মহল্লার ঘর- বাড়ি, হাটবাজার, দোকানপাঠসহ অনেক কিছু মারাত্মক তি সাধন হবে। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী পরিস্থিতির উপর সতর্ক নজর রাখছেন। একই সঙ্গে প্রতিটি এলাকায় উভয় নদীর বাঁধে স্বেচ্ছাশ্রমে পাহারা দিয়ে যাচ্ছে এলাকার তরুণরা। এ বিষয়ে পাউবোর প্রকৌশলী জানান, বাঁধটি মেরামতের জন্য বড়ো আকারের একটি নৌকার প্রয়োজন রয়েছে। কিন্তু নদীতে পানি না থাকায় এখনও নৌকা পৌঁছায়নি। তবে আশা করা যাচ্ছে, শনিবার অথবা রোববার সকালের মধ্যে ভৈরব থেকে নৌকা এসে পৌঁছাবে এবং দ্রুত মেরামত কাজ শুরু হবে। আপাতত ক্ষতিগ্রস্ত স্থানে কিছু জিও ব্যাগ ফেলা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com