মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

পর্যটন বিকাশে যাতায়াত ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে- পরিচালক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১০৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ দেশের পর্যটন বিকাশে যাতায়াত ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (প্রশাসন ও অর্থ) আবু সেলিম মাহমুদ-উল হাসান। তিনি বলেন, কোনো এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রধান উৎস হ”েছ সেখানকার যাতায়াত, থাকা খাওয়ার ব্যবস্থা ও এক্টিভিটি। সেগুলোর ওপর বেশি গুরুত্ব দিতে হবে। গতকাল বুধবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে হবিগঞ্জ জেলার রেমা-কালেঙ্গা, সাতছড়ি এবং লক্ষীবাওর সোয়াম ফরেস্ট ইকো-ট্যুরিজম উন্নয়ন প্রকল্প শীর্ষক স্টেকহোল্ডার কনসাল্টেশন সভায় তিনি এসব কথা বলেন। আবু সেলিম মাহমুদ-উল হাসান আরও বলেন, পর্যটক বাড়াতে গেলে পর্যটন কেন্দ্রের ধারণ ক্ষমতা কত তা নির্ধারণ করতে হবে। পর্যটনের সঙ্গে যারা জড়িত তাদের প্রশিক্ষণ দিতে হবে। সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা-কালেঙ্গা অভয়ারণ্যকে ঘিরে আশপাশের কোথাও রিসোর্ট তৈরি করা যায় কি না সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। সভায় জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি অমিত চক্রবর্তী, বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবীর, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও টিম লিডার ইমতিয়াজ শরীফ। জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান বলেন, পর্যটক বাড়ানোর জন্য কি প্রয়োজন জরিপ করা হ”েছ। এর সম্ভাব্যতা যাচাই করা হ”েছ। গাছ না থাকলে বনে মানুষ কেন যাবেন। কোনোভাবেই বনের গাছ কাটা যাবে না। গাছ বাঁচাতে হবে। পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, সারাদেশের চেয়ে এ জেলা একটি শান্তিপ্রিয় জেলা। এখানে অস্ত্রের ঝনঝনানি নেই। সন্ত্রাসবাদ নেই। মানুষও অতিথি পরায়ণ। প্রকৃতিও খুব সুন্দর। হাওর এবং পাহাড়ি এলাকার রাস্তা গুলোতে গেলেই মন ভরে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com