মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মদ-গাঁজা জব্দ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১২৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার // হবিগঞ্জে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি-মদ-গাঁজা জব্দ করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সদস্যরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। গতকাল শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হবিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন শ্রীমঙ্গল ও চুনারুঘাট সীমান্ত এলাকায় গতকাল ২ মে পরিচালিত অভিযানে চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও সেখান থেকে ভারতীয় শাড়ি ৭১ পিস, মদের বোতল ৩০ টি এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এ ঘটনায় বলেন, চোরাচালান ও মাদক প্রবেশ রোধে আমরা সর্বদা সক্রিয়। এই ধরনের অভিযান আমাদের যুবসমাজকে মাদকের ধ্বংসাত্মক প্রভাব থেকে রক্ষা করতে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদারে সক্রিয় ভূমিকা রাখবে। তিনি আরও জানান- চোরাচালানিরা পণ্য ফেলে রেখে পালালে সেগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও শাড়ি আইনানুগ প্রক্রিয়ায় শ্রীমঙ্গল ও চুনারুঘাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় চার লক্ষ সতেরো হাজার পাঁচশত টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com