বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী আর নেই

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১২৫ বার পঠিত

স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. মোদাব্বির হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৮ বছর। বৃহস্পতিবার ১ মে ভোর ৫টায় ঢাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের ১ম জানাযা নামাজ বৃহস্পতিবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যরাসহ মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
জানাজা শেষে আইজিপি বাহারুল আলম মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ফুল দিয়ে মহেুমের প্রতি সম্মান প্রদর্শন করেন। তাকে অফিসিয়াল ফিউনারেল দেওয়া হয়। এদিকে ঢাকায় জানাযা নামাজ শেষে সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন চৌধুরীর মরদেহ উনার নিজ বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে নিয়ে আসা হয়। মরহুমের মরদেহ বাড়িতে পৌছুলে তাকে এক নজর দেখার জন্য জেলার বিভিন্ন স্থান থেকে আত্মীয় স্বজন-বন্ধু বান্ধব, শুভাকাঙ্খিরা বাড়িতে ভীড় জমায়। স্বজন-পরিজনদের কান্নায় বাড়িতে তখন শোকের ছায়া নেমে আসে। পরে রাত ৯টায় শিবপাশা ঈদগায়ে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং সিলেটের পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন। ২০০২ সালে আইজিপির দায়িত্ব পান। এরপর ২০০৫ সালে সচিব হিসেবে অবসর গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com