মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

মাধবপুরে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১১৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে পুলিশ ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে মাধবপুর থানার তেলিয়াপাড়া ফাঁড়ির পুলিশ নোয়াহাটি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় মরিচের বস্তার ভেতর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় খলিল মিয়া ও ইলিয়াস মিয়া নামের দুই মাদক কারবারিকে আটক করে। গ্রেফতার খলিল মিয়া মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের ধনকুড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। অপর মাদক কারবারি ইলিয়াস মিয়ার বাড়ি বনগাঁও গ্রামে। ইলিয়াসের পিতার নাম মসকুদ আলী। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পাল ও এএসআই শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, মাদক নির্মূলে পুলিশ নিরলসভাবে কাজ করে চলেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com