সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা।

শায়েস্তাগঞ্জ পৌরসভায় পানি বিশুদ্ধ করণ শোধনাগার উদ্বোধন

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১২৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর সভায় ১২ কোটি ৮৪ লক্ষ টাকা ব্যায়ে ভূগর্ভস্থ পানি বিশুদ্ধ করণ পানি সরবরাহ কার্যক্রম শোধনাগার উদ্বোধন করা হয়েছে। সিলেট বিভাগীয় কমিশনার খান রেজা-উন-নবী। গতকাল সোমবার দুপুরে বিশুদ্ধ পানি করণ প্রকল্পের শোধনাগারটি উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার খান রেজা-উন-নবী। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়াজেদ আলী, সিলেট সার্কেল তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শেখ সাদী রহমত উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক পল্লব হোম দাস, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মইনুল হাসান রতন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসম ও আফজাল আলী রুস্তম, সাংবাদিক ফোরাম সভাপতি মিজানুর রহমান সুমন, মামুন চৌধুরী প্রমুখ। উদ্বোধন কালে বিভাগীয় কমিশনার খান রেজা-উন-নবী বলেন, এই বিশুদ্ধ পানি শোধনাগার এর মাধ্যমে শায়েস্তাগঞ্জ পৌর সভায় ৯ টি ওয়ার্ডে ৪০ শতাংশ পরিবার বিশুদ্ধ পানি পাবে । পরবর্তীতে ৬০ শতাংশ পরিবার কে বিশুদ্ধ পানির আওতায় আনা হবে । প্রসঙ্গত ১২ কোটি ৮৪ লক্ষ টাকা ব্যয়ে ভূগর্ভস্থ বিশুদ্ধ পানি শোধনাগার টি নির্মাণ করে শায়েস্তাগঞ্জ পৌরসভার কাছে হস্তান্তর করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এর আওতায় বর্তমানে ১৪৪০ টি পরিবার বিশুদ্ধ পানি পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com