সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব ।

আজ সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৭৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট: আজ বুধবার তিন দিনের সফরে দুপুরে সিলেট আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।  তিনি আজ বেলা ২ টা ৩০ মিনিটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও সেবক-সেবিকাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। বিকেল সাড়ে ৩টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, বিকেল ৪টায় শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল এবং বিকেল ৫ টায় নির্মাণাধীণ ২৫০ শয্যা বিশিষ্ট সিলেট সদর হাসপাতাল পরিদর্শন করবেন। সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি সিলেট বিভাগীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করবেন।
মন্ত্রী পরদিন ২১ ফেব্রুয়ারি প্রত্যুষে ভাষা শহীদদের স্মরণে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করবেন। সকাল সাড়ে ৯ টায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যালয়, সকাল সাড়ে ১০ টায় টায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন। এদিন বিকেলে তিনি হযরত শাহজালাল (রহ:) এবং হযরত শাহপরাণ (রহ:) মাজার জিয়াত করবেন এবং সন্ধ্যায় সামাজিক অনুষ্ঠানে যোগদান করবেন। শুক্রবার সকাল পৌনে ৯ টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com