বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

হবিগঞ্জের ধুলিয়াখালে নকল ডিটারজেন্ট প্যাকেজিং কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান ॥

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৪১ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ শহরতলীর ধুলিয়াখালে ভেজাল ডিটারজেন্ট প্যাকেজিং কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমান আদালত।  গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি’র নেতৃত্বাধীন র‌্যাবের একটি দল শহরে ধূলিয়াখাল এলাকায় এ অভিযান চালায়। এসময় ১ হাজার প্যাকেট ও ৫০ কেজি খোলা ডিটারজেন্ট জব্দ করা হয়। তবে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে কারখানা মালিক পালিয়ে যায়। র‌্যাব জানায়-বিকেলে সাইনবোর্ড বিহীন ওই প্রতিষ্ঠানে অভিযানকালে দেখা যায়, রিন ডিটারজেন্ট সদৃশ প্যাকেটে ভেজাল পাউডার প্যাকেজিং করা হচ্ছে। প্যাকেটের গায়ে বিএসটিআই এর অনুমোদন সীল, ইউনিলিভালের মতো মনোগ্রাম ও মূল্য ৬০ টাকা নির্ধারিত রয়েছে। মেয়াদের তারিখও স্পষ্ট করে ছাপানো। দেখে বুঝার উপায় নেই এগুলো ভেজাল ডিটারজেন্ট। হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট রাসনা শারমিন মিথি ঘটনার সত্যাত স্বীকার করে জানান, নকল কারখানায় অবৈধভাবে ডিটারজেন তৈরী করা হতো। এখানে অবৈধভাবে তৈরী বিএসটিআই নকল সিল ও ইউনিভালের নকল মোড়ক পাওয়া গেছে। তিনি বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে তবে যেখানে ভেজাল খাদ্য কিংবা নকল কারখানা পাওয়া যাবে সেখানেই অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com