সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

হবিগঞ্জের বিভিন্ন জায়গায় ব্যাপক ‘শিলাবৃষ্টি’

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ‘শিলাবৃষ্টি’ হয়েছে। এতে রোপা আমনের ক্ষয়ক্ষতি না হলেও বেশকিছু ভবনের কিছু কাচ ভেঙে পড়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলার ওপর দিয়ে শিলাসহ বৃষ্টিপাত ও ধমকা হাওয়া বয়ে যায়। এসময় বেশ কিছুক্ষণ ধরে শিলাবৃষ্টি হয়। এতে অনেকের ঘরের টিনের চাল ফুটো হয়ে যায়। সরেজমিনে উপজেলার জাতুকর্ণ পাড়ায় দেখা যায়, প্রায় আধাঘণ্টা ধরে পড়া শিলাবৃষ্টিতে রাস্তা ও বাড়ির উঠানে পুরো স্তূপ পড়েছে। বৃষ্টির পর স্থানীয় লোকজন সেগুলো তুলে পাত্রে রাখছেন। বানিয়াচং উপজেলার চিকিৎসক মঈনুল হাসান জানান, উপজেলার নতুন বাজার এলাকায় টানা আধা ঘণ্টা ধরে শিলাবৃষ্টি হয়। এতে কয়েকটি বাড়ির জানালার কাচ ফেটে গেছে। তবে এ শিলাবৃষ্টিতে রোপা আমনের তেমন ক্ষতি হবে না বলে জানান উপজেলার কৃষক তৌফিক মিয়া। তিনি বলেন, এখনও ধানের চারায় শিষ জন্ম নেয়নি। তাই শিলাবৃষ্টিতে তেমন ক্ষয়ক্ষতি হবে না। তবে বাতাসে ধানের চারা নুয়ে পড়লে ক্ষতি হতে পারে। হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, বোরো ধানের মৌসুমে সাধারণত শিলাবৃষ্টি হয়ে থাকে। এবার আমনের মৌসুমে অসময়ে শিলাবৃষ্টি হয়েছে। তবে এতে রোপা আমনের তেমন ক্ষতি হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com