মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

আরও এক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে বুধবার হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। মাধবপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার উপর হামলা, গাড়িতে আগুন, সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলোয় আগুন দেয়াসহ বিভিন্ন অপরাধে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পরিদর্শক মো. নাজমুল হোসেন জানান, পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে আদালত গ্রেফতার দেখিয়েছেন। উল্লেখ্য, গত ৪ আগস্ট মাধবপুরে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্রজনতার উপর হামলা, গাড়িতে আগুন, সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলোয় আগুন দেয়া হয়। এসব ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান বাদি হয়ে সাবেক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে প্রধান আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তিনি ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, মাহবুব আলীর সাবেক এপিএস মোছাব্বির হোসনে বেলাল, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, ছাত্রলীগ সভাপতি আতাউস সামাদ বাবুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এদিকে ১৫ সেপ্টেম্বর মাহবুব আলীকে ঢাকার যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com