বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

শহরে যুবককে ছুরিকাঘাত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে সোহাগ গাজি (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে তার উপর এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সোহাগ গাজী জানান, শহরতলীর উমেদনগর এলাকার সাকিব দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছিলেন। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ উঠে। যে কারণে সে সহ অন্যান্যরা তাকে বাধ দিয়ে বিভিন্ন প্রোগ্রাম করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে সাকিব। রাত ১ টার দিকে সাকিব ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সিনেমা হল রোড এলাকায় তার উপর হামলা চালায়। এক পর্যায়ে সাকিব ক্ষিপ্ত হয়ে গাজীকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এর আগে সোহাগ গাজী তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে সাকিব তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন। এক পর্যায়ে তারা সার্কিট হাউজে আশ্রয় নেন এবং সকলকে ছুটে যাওয়ার জন্য আহ্বান করেন। এ বিষয়ে হবিগঞ্জ সদর থনার (ওসি) নুরে আলম জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com