বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

নুরপুরে ত্রাণ বিতরণকালে জিকে গউছ ॥ যারা অন্যের সম্পদ লুন্ঠন করে তারা দুস্কৃতিকারী, তারা সন্ত্রাসী

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৩২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন- বিএনপি বাংলাদেশের মানুষের হৃদয়ে অবস্থান করে। যারা মানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা করেন, আগে জানবেন বাংলাদেশের মানুষ কী চায়। যারা চাঁদাবাজী করে, অন্যের সম্পদ লুন্ঠন করে, তারা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হতে পারে না। তারা দুর্বৃত্ত, তারা দুস্কৃতিকারী, তারা সন্ত্রাসী। দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী মাঠে কাজ করছেন, তাদেরকে ধরে আইনের হাতে সোর্পদ করুন। আমরা মানুষের ভালোবাসায় সিক্ত হতে চাই, দুষ্ট লোকগুলোকে ছুড়ে ফেলে দিতে চাই। দুয়েকজন দুষ্ট লোকের কারণে বিএনপি কলঙ্কিত হউক এমন কাজ তারেক রহমান বেঁচে থাকতে হতে দিবেন না। তিনি গতকাল বুধবার বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হবিগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে ত্রান বিতরণকালে এসব কথা বলেন। হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব সফিকুর রহমান সিতু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণী সভায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সাধারণ সম্পাদক হাজী আবু তাহের, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফজলুল করিম মেম্বার, নিজামুল হক বেলাল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com