বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে।

খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে ৩ গ্রাম প্লাবিত শহর জুড়ে আতঙ্ক ॥ টানা বৃষ্টি অব্যাহত

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ খোয়াই নদীর পানি বিপদ সীমার ১৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক দিনের বৃষ্টিপাত এবং নদীর উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পায়। মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত মধ্যরাতের পর থেকে নদীতে পানি বাড়তে শুরু করে। গতকাল বুধবার সকাল থেকেই পানি বিপদসীমা অতিক্রম করতে থাকে। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যে গত দু’দিন প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নদীতে পানি বৃদ্ধি পায়। গতকাল বুধবার দুপুর ১২টায় খোয়াই নদীর জেলা শহরের মাছুলিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার এবং ভারত বাংলাদেশ সীমান্তের বাল্লা পয়েন্টে ২৩১ দশমিক ৭ সেন্টিমিটার ওপরদিয়ে প্রবাহিত হচ্ছিল। তিনি বলেন, তবে গতকাল বুধবার ত্রিপুরায় বৃষ্টিপাত কিছুটা কমেছে। আশা করা যাচ্ছে বৃহস্পতিবার থেকে পানি কমে যাবে। এদিকে খোয়াই নদীর পানিতে বাঁধ ভেঙ্গে শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর গ্রাম, সদর উপজেলার জালালাবাদ ও তেঘরিয়া গ্রাম তলিয়ে যায়। পূর্ব ভাদৈ এলাকায় নদীর বাঁধের বেশি কিছু অংশ ভেঙ্গে পড়েছে। ওই এলাকার লোকজন বড় ক্ষয়ক্ষতির হাত থেকে কিছু রক্ষা পেতে বাঁধে অবস্থান করছে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ভাদৈএলাকার বাঁধটি পরিদর্শন করেন। অপর দিকে শহরের জালালাবাদ এলাকায় নদীর বাঁধটি ভেঙ্গে পড়লে মুর্হুতের মাঝেই তলিয়ে যায় গ্রামটি। প্রবল বেগে বানের পানি প্রবেশ করতে থাকলে লোকজনের মাঝে আতংকের দেখা দেয়। পানিতে ঘর বাড়ীসহ ফসলী জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় মাকিং করে সর্তক করা হয়েছে। এতে বলা হয় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সর্তক থাকতেও অনুরোধ করা হয়। সারা দিন টানা বৃষ্টির ফলে হবিগঞ্জ শহরবাসীর আতঙ্কে দিন কাটাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com