সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

শায়েস্তাগঞ্জে রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির প্রতিবাদে ছাত্র-জনতার মানববন্ধন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৬১ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের সীমাহীন দুর্নীতি প্রতিবাদে ও টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা। গতকাল রবিবার বিকাল সাড়ে ৩টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে প্লাটফর্মে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারি, রেলওয়ে কোয়ার্টার বাণিজ্য, বিদ্যুৎ বাণিজ্য চরম আকার ধারণ করেছে। কালোবাজারিদের কারণে সাধারণ যাত্রীরা টিকেট পাচ্ছেন না, ফলে দ্বিগুণ মুল্যে টিকেট ক্রয় করতে হয়। এছাড়াও রেলওয়ের পিডব্লিও সাইফুল্লাহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে আতাত করে রেললাইনের পাতসহ নানান যন্ত্রপাতি বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আইডব্লিও মিঠুন দাস রেলের নিয়োগ বাণিজ্য, অস্থায়ী কর্মচারীদের থেকে মাসোহারা নেওয়া সহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ও টিকেট কালোবাজারি বন্ধে জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা। এ সময় দুর্নীতিবাজ ও কালোবাজারি বন্ধ করা না হলে দুর্নীতিবাজ ও কালোবাজারিদের ছবি সংবলিত ব্যানার টাঙিয়ে দেওয়া হবে বলে হুশিয়ারী দেন তাঁরা। মানববন্ধন শেষে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার গৌরপ্রসাদ দাস পলাশের কাছে তাদের দাবি তুলে ধরা হলে তিনি দুর্নীতি ও কালোবাজারি বন্ধে পদক্ষেপ নিবেন বলে আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com