বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল

শায়েস্তাগঞ্জে মাদরাসা ছাত্রীর মৃত্যু ॥ এলাকাবাসীর ক্ষোভ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা সদরের তানযীলুল কুরআন ওয়াস-সুন্নাহ মডেল মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইসরাত জাহান জুমি (১০) নামের এক মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে গুঞ্জন। গতকাল শনিবার সকালে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত ছাত্রী উপজেলার অলিপুর এলাকার শাহ আলম এর কন্যা। গত বুধবার দুপুরে ২নং ওয়ার্ডে মহলুল সুনাম এলাকায় চতুর্থ তলা ভাড়াটিয়া আবাসিক প্রাইভেট মহিলা মাদরাসার ছাদ থেকে পড়ে সে গুরুতর আহত হয়। প্রথমে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, জুমির দুই হাত-পা হাড় ভেঙ্গে গেছে এবং বুকে, মাথায় ও নাকে শক্ত চাপ পড়েছে। কিন্তু প্রাথমিক চিকিৎসা দেওয়া পরে ডাক্তার জুমিকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে এবং সেখানে তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার সকালে হাসপাতালে মৃত্যু বরণ করে। মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা মোশাহিদ বলেন, কি কারণে এ দুর্ঘটনা হয়েছে কিছু বুঝতে পারছি না। কিন্তু এখন আমার উপর চাপ আসবে। এ মাদরাসা ভেতরে লেখাপড়া ও খেলাধুলা সুযোগ-সুবিধা রয়েছে। কোনো শিক্ষার্থীকে বাহিরে যেতে দেওয়া হয় না। সকল দিকে তালা মারা থাকে। যে সময় এ দুর্ঘটনা ঘটেছে, তখন আমি নামাজে ছিলাম। কেন এই দুর্ঘটনা ঘটেছে কিছুই বুঝতে পারছি না। জুমিকে ভালো চিকিৎসা জন্য মাদ্রাসা পক্ষ থেকে অর্থ দিয়ে চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন ভূইয়া জানান, শাহবাগ থানায় লাশের ময়না তদন্ত শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com