সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

প্রচ্ছদ লিড নিউজ হবিগঞ্জে গুলিতে নিহত ৯টি পরিবারকে জিকে গউছের সাড়ে ৪ লাখ টাকা অনুদান

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার \ বানিয়াচঙ্গে ও হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত ৯টি পরিবারকে ৫০ হাজার টাকা করে সাড়ে ৪ লাখ টাকা প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল সোমবার নিহত প্রত্যেকের বাড়িতে গিয়ে তিনি এই টাকা প্রদান করেন। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের পক্ষ থেকে এই টাকা প্রদান করা হয়। এই আন্দোলনে বানিয়াচঙ্গের ৮ জন সাধারণ মানুষ শহীদ হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে যারা শহীদ হয়েছেন তাদের যথাযথ সম্মান নিশ্চিত করতে বিএনপি কাজ শুরু করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। যে কোনো প্রয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পাশে থাকবে বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক হাজী এনামুল হক, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মজিবুল হাসান মারুফ, সাবেক আহব্বায়ক হাজী লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক আজিজুর রহমান কাজল, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম ফরিদ, হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা কৃষকদলের সদস্য সচিব মফিজুর রহমান বাচ্চু, যুগ্ম আহব্বায়ক আবু ছালেক, জেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, মহসিন সিকদার, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সহ সভাপতি মহিবুর রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, লাখাই উপজেলা যুবদলের আহব্বায়ক মাহমুদুল হাসান, ছাত্রদল নেতা শাহ মুরাদ, মোজাক্কির হোসেন ইমন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com