সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

হবিগঞ্জ শহরে সড়কে ট্রাফিকের দায়িত পালন করছে শিক্ষার্থীরা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৬২ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ শহরের সড়কে ট্রাফিক জ্যাম যেনো অন্যতম প্রধান একটি সমস্যা। এ সমস্যা আরও প্রকট হওয়ার কথা যখন সড়কে অনুপস্থিত ট্রাফিক পুলিশের সদস্যরা। তবে ঘটছে তার উল্টোটা। ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণের জন্যে গতকাল সোমবার দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, ট্রাফিকব্যবস্থাপনা নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। হাতে ছাতা, মুখে বাঁশি, আবার হাতে লাঠি। তাদের এ লাঠির ইশারায় চলছে নগরীর সব যানবাহন। বাস, মাইক্রো, মোটরসাইকেল ও রিকশার জন্য লেন ভাগ করে দিয়ে তা নিয়ন্ত্রণে চলছে কাজ। আর তাতে সড়কে শৃঙ্খলা মানতে বাধ্য হচ্ছেন চলাচলকারীরা। এতে যেখানে-সেখানে থামতে পারছে না গাড়ি। উল্টোপথে চলারও কোনো সুযোগ নেই। হেলমেট ছাড়া মোটরসাইকেল চলা বন্ধ। লাইন ভেঙে তাড়াহুড়ো করে সামনে যাওয়ার তাড়া নেই চালকদেরও। পথচারীরা রাস্তা পার হচ্ছেন শৃঙ্খলা মেনে। যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রীও তুলতে পারছেন না বাসের হেলপাররা। এক শিক্ষার্থী বলেন, ‘পুলিশ সড়কে নেই; আছে কিছু আনসার সদস্য। তাদের একার পক্ষে সড়কের যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না। তাই জনসাধারণের যেন কোনো ভোগান্তি না হয়, সেজন্য আমরা সড়কে নেমেছি। তারা যতক্ষণ পর্যন্ত তাদের দায়িত্ব বুঝে না নেবেন, আমরা ততক্ষণ পর্যন্ত সড়কের ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com