মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ

হবিগঞ্জে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের বৃন্দাবন সরকারি কলেজের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ মিছিলে কলেজের শিক্ষার্থীসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে গতকাল দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা পূর্বঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে বৃন্দাবন সরকারি কলেজের সামনে জড়ো হন। এক পর্যায়ে কলেজের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে তারা সাম্প্রতিক আন্দোলনের নানা ¯স্লোগান দিতে থাকেন। সময় বাড়ার সঙ্গে বৃন্দাবন কলেজের সামনে জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে।এ সময় শিক্ষার্থীদের হাতে নানা রঙের প্ল্যাকার্ড ছিল। এগুলোতে লেখা ছিল ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল’, ‘আমার ভাই মরল কেন, জবাব চাই জবাব চাই’,‘যৌবন তুমি আগুন হও, লাল পলাশের ফাগুন হও, আসছে ফাগুন অনেক দেরি, এক্ষুনি দ্বিগুণ হও।’ কর্মসূচির খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা। এ সময় শিক্ষার্থীরা বৃন্দাবন সরকারি কলেজের সামনের শহরের ব্যস্ততম সড়কে বসে পড়েন। উত্তপ্ত পরিস্থিতি দেখে পুলিশ ও বিজিবি সদস্যরা প্রায় ১০০ ফুট দূরে জেলা জজ আদালতের সামনে অবস্থান নেন। সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শামীম ইউসুফ বলেন, ‘আমাদের পূর্বঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা এখানে জড়ো হয়েছি। এতগুলো তাজা প্রাণ ঝরিয়ে সরকার এখন আন্দোলনের সমন্বয়কদের আটকে রেখে নির্যাতন চালাচ্ছে। ছয় সমন্বয়কের ভূয়া বিবৃতি দিয়ে আমাদের এ আন্দোলনকে বিভক্ত করতে চায়। আমরা তা হতে দেব না। আমরা রাজপথে আছি এবং রাজপথেই থাকব।’ কর্মসূচি চলাকালে হবিগঞ্জ আইনজীবী সমিতির কিছু সদস্য ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। তারা শিক্ষার্থীদের কর্মসূচি সমাপ্তের অনুরোধ জানালে বেলা দেড়টার দিকে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা এলাকা ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com