মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব ।

লাখাইয়ে কলেজ ছাত্রী মিতুর আত্মহত্যার দায়ে প্রেমিকসহ দু’জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬০১ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ লাখাই উপজেলার পূর্ব রুহিতনসীপুর গ্রামে কলেজ ছাত্রী আমিনা চৌধুরী মিতুর আত্মহ্যতায় প্ররোচনার অভিযোগ এনে মিতুর প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে নিহত মিতুর পিতা আজিুল হক চৌধুরী বাদি হয়ে লাখাই থানায় মামলাটি দায়ের করেন। মামলায় মিতুর প্রেমিক মামুন হাসান (২০) ও তার পিতা হারুনুর রশীদকে (৪৫) আসামীকরা হয়েছে। এছাড়া আরও দুইজনকে অজ্ঞাত রাখা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, আমিনা চৌধুরী মিতু লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের এইচএসসি পরিক্ষার্থী ছিল। এছাড়া মামলার প্রধান আসামি মামুন হাসানও একই কলেজের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে দু’জনে একই কলেজে লেখাপড়া করার সুবাধে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সুবাধে মামুন হাসান মিতুর বিভিন্ন ছবি গোপনে তার মোবাইলে ধারণ করে রাখে। এক পর্যায়ে মামুন হাসান ওই ছবিগুলোকে পূজি করে মিতুকে তার সাথে বিভিন্ন স্থানে দেখা করার হুমকি দেয়। এক পর্যায়ে মিতু বিষয়টি তার মাকে জানায়। পরে ১৪ ফেব্র“য়ারি বিষয়টি নিয়ে মিতুর পরিবারের লোকজন মামুন হাসানের পরিবারের কাছে যায়। এ সময় মামুন হাসানের পরিবারের লোকজন মিতুর আত্মীয়স্বজনদের সাথে অশালিন আচরণ করে এবং বাড়ি থেকে বেড় করে দেয়। তারা চলে আসলে ওই দিনই মিতু মোবাইল ফোনে মামুন হাসানকে বিয়ের জন্য বলে। এ সময় মামুন বিষয়টি এড়িয়ে যায় এবং মিতুর সাথে অশালিন আচরণ করে। এতে রাগে, অভিমানে ও অপমানে নিরূপায় হয়ে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে মিতুর ঘরে গিয়ে তার লাশ ঝুঁলতে দেখে চিৎকার শুরু করে। পরে পুলিশকে খবর দিলে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এ সময় পুলিশ মিতুর রুম থেকে একটি মোবাইল ফোন ও ডায়রি উদ্ধার করে। যেখানে অনেক কিছু শেষে লিখা ছিল ‘মামুন আমি তুমাকে অনেক লাভ করি’। আমার মৃত্যুর জন্য একমাত্র তুমিই দায়ি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com