বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

৫শ’ পিছ ইয়াবাসহ টেকনাফের মাদক ব্যাবসায়ী চুনারুঘাটে আটক

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

জামাল হোসেন লিটন \ টেকনাফ থেকে নিয়ে আসা ৫০০ পিছ ইয়াবাসহ ফয়েজ আহমেদ (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে চুনারুঘাট থানার এসআই লিটন রায়ের নেতৃত্বে এএসআই সুবীর চন্দ্র দেব ও এএসআই মহসিন কবির সহ একদল পুলিশ উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। ফয়েজ আহমেদ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা পুরাতন পল্লম পাড়া এলাকার ম”ত আব্দুল কাদেরের পুত্র। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে টেকনাফের একটি মাদকের চালান সিলেটে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তার হাতে থাকা কাপড় রাখার ট্রলি লাগেজে বিশেষ কায়দায় লোকায়িত ৫০০ পিছ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই লিটন রায় বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। তিনি আরও জানান, ফয়েজ শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ শিমুলতলা এলাকায় বাসা ভাড়া করে টেকনাফ থেকে মাদক সংগ্রহ করে হবিগঞ্জ সহ সিলেটের বিভিন্ন ¯’ানে পাচার করে আসছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে। এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন-৫০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে আমরা গ্রেফতার করেছি। আমরা সব সময় মাদক নির্মূলে কাজ করে যা”িছ। চুনারুঘাটকে মাদক মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com