শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

মাধবপুরে ছোট ভাইর হাতে বড় ভাই খুন

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ মাধবপুরে বড় ভাইকে বল্লম দিয়ে আঘাত করে হত্যা করেছে ছোট ভাই। নিহত এরশাদ আলী উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্টবপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে এরশাদ আলীর মালয়েশিয়া প্রবাসী ছোট ভাই নাসির উদ্দিনের বাড়ি তৈরীর জন্য স্তুপ করে রাখা বালু নিয়ে যাচ্ছিল তার ছোট ভাই বাচ্চু মিয়া। তৎক্ষণিক তাদের পিতা মর্তুজ আলী এসে বারণ করেন। এ সময় বাচ্চু মিয়া তার পিতার সাথে অশালীন আচরণ করে। বিষয়টি জানতে পেরে এরশাদ আলী এগিয়ে এসে পিতাকে ঘটনাস্থল থেকে নিয়ে যেতে চান। এ সময় ক্ষিপ্ত হয়ে বাচ্চু মিয়া এরশাদ আলীকে বল্লম দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় এরশাদ আলীকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেটে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাজু আহমেদ জানান, বড় ভাইয়ের মারা যাওয়ার খবর পেয়ে ছোট ভাই বাচ্চু মিয়া পালিয়ে যায়। বাচ্ছু মিয়াকে ধরার জন্য পুলিশ আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানান, একই পরিবারের ৬ ভাইয়ের ৬ জনই প্রবাসী জীবনযাপন করে আসছে। ।কিছুদিন পূর্বে বাড়ি ফিরেন এরশাদ আলী এবং বাচ্চু মিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com