মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

মিরপুরে ভয়াবহ আগুন ১৪টি দোকান পুড়ে ছাই

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২৯৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে অগ্নিকান্ডে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে এখনো নিরূপন করা হয়নি। গতকাল দুপুর পৌনে ২টার দিকে একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দীর্ঘ চেষ্টার পর বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ছোট-বড় ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।স্থানীয় ব্যবসায়ীরা জানান, শুক্রবার দুপুরে হঠাৎ মিরপুর বাজারের তেমুনিয়ার একটি খাবারের হোটেলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও বাহুবল ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় সোয়া ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে সফর আলীর চা দোকান, গোলহর মিয়ার মিষ্টির দোকান, ফরিদ মিয়ার ফলের দোকান, করিম মিয়ার হোটেল, টং দোকান ২টি, সেলুন, কম্পিউটার দোকান, মোবাইল সার্ভিসিং ছাড়া কয়েকটি টং দোকান পুড়েছে।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। তবে এতে কেউ হতাহত হয়নি। তিনি বলেন, শুক্রবার জুমার নামাজের সময় হঠাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুনে ছোট বড় মিলিয়ে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তিনি বলেন, পানি সরবরাহের ব্যবস্থা না থাকায় আগুণ নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়েছে। তিনি বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com