বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

সিলেটসহ নতুন তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামোগত নির্মাণ কাজ শুরুর নির্দেশ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৮৩ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ দেশের নতুন তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামোগত নির্মাণ কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
স্বল্পতম সময়ের মধ্যে প্রয়োজনীয় ডিপিপি অনুমোদন সম্পন্ন করে সিলেট, চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদেরকে প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।
গতকাল বুধবার সচিবালয়ে দেশের চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে জাহিদ মালেক এই নির্দেশ দেন।
সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, দেশে চিকিৎসা শিক্ষার মান ঊর্ধ্বে রাখতে হলে নতুন তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কার্যক্রম দ্রুত চালু করা দরকার। উচ্চতর চিকিৎসা শিক্ষায় গবেষণা কাজকে গুরুত্ব সহকারে সম্পৃক্ত করার জন্য সব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি তিনি আহ্বান জানান।
সভায় নতুন তিন বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ, নির্মাণ, শিক্ষা কার্যক্রমসহ অন্যান্য অগ্রগতি সম্পর্কে উপাচার্যবৃন্দ স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেন।
চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এর জমি অধিগ্রহণ সম্পন্ন করে অস্থায়ী ভিত্তিতে দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি একাডেমিক কাজও শুরু করেছে বলে সভায় জানানো হয়।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বলে সভায় জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com