শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন

সুসজ্জিত গাড়িতে পুলিশ কনস্টেবলকে রাজকীয় বিদায় দিলেন চুনারুঘাটের ওসি

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৯ বার পঠিত

নুর উদ্দিন সুমন :: অবসরের বিষন্নতা কাটিয়ে ৩৭ বছর ৮ মাস ২৬ দিন কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন চুনারুঘাট থানার এক পুলিশ সদস্য। আর এই সংবর্ধনা দিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। এছাড়াও ইন্সপেক্টর তদন্ত গোলাম মোস্তফা ও থানার অফিসার ফোর্স ও বিদায়ী বশির আহমেদ এর স্ত্রী ও ছোট মেয়ে উপস্থিত ছিলেন। জানা যায়, দীর্ঘদিন পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি করেছেন বশির আহম্মদ। তাঁর অবসর নেওয়ার মুহূর্ত স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চুনারুঘাট থানা-পুলিশ। শনিবার (২সেপ্টেম্বর) থানা চত্বরে পুলিশ কনস্টেবল বশির আহমেদের জন্য এই বিদায় সংবধর্নার আয়োজন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক ।

এ সময় সকাল ১১ টায় সুসজ্জিত গাড়িতে করে চুনারুঘাট থানার পক্ষ থেকে ফুল দিয়ে সাজানো এক গাড়িতে কর্মস্থল থেকে তার গন্তব্যে পৌঁছে দেয়া হয় বশির আহমেদকে। এর আগে সকালে চুনারুঘাট থানায় তাঁকে ফুল দিয়ে বিদায় জানানো হয়। বশির আহমেদ সিলেট জেলার কানাইঘাট উপজেলার বায়মপুর গ্রামের মৃত মৌলভী মহসিন মিয়ার পুত্র । তার জন্ম ১৯৬৬ সালে। পড়াশোনা করেছেন অষ্টম শ্রেণি পর্যন্ত। এরপর ১৯৮৫ সালের ৫ ডিসেম্বর পুলিশ কনস্টেবল পদে যোগ দেন। ৩৭ বছর ৮ মাস ২৬ দিন পুলিশের কনস্টেবল পদে চাকরি করেন। কনস্টেবল পদে প্রথমে চট্টগ্রামে যোগদান করেন। পর্যায়ক্রমে বান্দারবান, সিলেটরেঞ্জ অফিস, পরে হবিগঞ্জ জেলায় সদরে এবং সর্বশেষ জেলার চুনারুঘাট থানায় যোগদান করেন। বশির আহম্মদের দুই মেয়ে। বড় মেয়ে মেয়ের বিয়ে দিয়েছেন, অন্য মেয়ে হবিগঞ্জ মেডিকেলে পড়াশোনা করছেন ।

শনিবার ১১ টার দিকে চুনারুঘাট থানা থেকে সুসজ্জিত গাড়িতে তাঁকে পৌঁছে দেন থানার পুলিশ সদস্যরা। দুপুরে দিকে তিনি গ্রামের বাড়িতে পৌঁছান। গ্রামবাসী পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কর্মজীবন শেষে অবসরকালীন এমন আয়োজনে মুগ্ধ তিনি। অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল বশির আহম্মদ বলেন, পুলিশের চাকরিতে কনস্টেবলের অবসর খুব সাধারণ ঘটনা। সাধারণত কনস্টেবলদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয় না। কিন্তু তাঁর বেলায় ভিন্ন ঘটনা ঘটল। বিদায় সংবর্ধনাটি তাঁর জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এভাবে আনুষ্ঠানিকভাবে তাঁকে বিদায় দেওয়া হবে- এটা তিনি ভাবেননি। গ্রামের মানুষও খুব খুশি। এ জন্য তিনি মাধবপুর সার্কেল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান। চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বলেন, পুলিশ সুপার এ ব্যতিক্রমী উদ্যোগ নেন। সকালে কনস্টেবল বশির আহম্মদকে ফুল দিয়ে বিদায় জানানো হয়। দুপুরে ফুলসজ্জিত গাড়িতে করে তাঁকে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। বিষয়টি স্মরণীয় করে রাখতে এমন উদ্যোগ। বিদায়বেলায় তাঁর মুখে হাসি ফোটাতে পেরে তাঁরাও আনন্দিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com