শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম

চুনারুঘাটে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়নে কৃষক-কৃষানী প্রশিক্ষণ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২২৯ বার পঠিত

নুর উদ্দিন সুমন : আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নন গ্রুপ কৃষকদের দিনব্যাপী কৃষক/কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২১ আগস্ট) দিনব্যাপী চুনারুঘাট উপজেলা কৃষি অধিদপ্তরের আওতাধীন ৬টি ইউনিয়ন থেকে প্রান্তিক পর্যায়ে বাছাইকৃত ৬০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা কৃষি অফিসার মাহিদুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নূরে আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশিক্ষণ অফিসার আশেক পারভেজ, অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মো: আব্দুল আউয়াল।

পরে অতিথিগণ কৃষক কৃষাণীদের মাঝে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম জানান, চুনারুঘাটের মাটিতে সব ধরনের ফসল উৎপাদন হয়। কৃষি নিয়ে কৃষকদের সবসময়ই পরামর্শ দেওয়া হয়। কৃষিকে আরও সমৃদ্ধ করার জন্য প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সব ব্লকেই কৃষি প্রশিক্ষণের আওতায় আনা হবে। এছাড়াও কৃষির যান্ত্রিকীকরণ জনপ্রিয় করার জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের আধুনিক প্রযুক্তি নিয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। সূত্র জানায়, ফসল উৎপাদন বাড়ানো, খাদ্য নিরাপত্তা এবং কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন নির্ভর করে কৃষক মাঠে ফসল উৎপাদনে কতটা আধুনিক কলাকৌশল ও প্রযুক্তি সহায়তা নিচ্ছে বা পাচ্ছে তার ওপর। যুগের সঙ্গে তাল মেলাতে প্রাচীন কৃষি পদ্ধতি এখন মোটেও যথেষ্ট নয়। এমনকি একযুগ আগেও যেভাবে ফসল ফলানো যেত বা যে ধরনের বীজ, সার, কলাকৌশল ব্যবহার করা যেত, বর্তমানে বিশ্বজুড়ে কৃষিতে সেসব কৌশল ও চাষ পদ্ধতিতে এসেছে ব্যাপক পরিবর্তন। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে টেকসই কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষকের দৈনন্দিন জীবন ব্যবস্থার উন্নয়নে আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া এবং মাঠপর্যায়ে প্রযুক্তি হস্তান্তর জরুরি হয়ে পড়েছে। এজন্যই ‘উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন হয়েছে । প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত আধুনিক কৃষি প্রযুক্তি মাঠপর্যায়ে সম্প্রসারণ করে কৃষি উৎপাদন বাড়ানো এবং এর মাধ্যমে কৃষকের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com