বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

নবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চাপায় শিবলী হাসান (১৭) নামে এক নবম শ্রেণীর ছাত্র নিহত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১৯৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। নিহত শিবলী হাসান গজনাইপুর ইউনিয়নের মুড়াউরা গ্রামের নজরুল ইসলামের ছেলে ও দিনারপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। আহতরা হলেন- দিনারপুর কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও বাউসা ইউনিয়নের চানপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে বিল্লাল হোসেন (১৮), দ্বাদশ শ্রেণীর ছাত্র ও দেবপাড়া ইউনিয়নের বাশডর গ্রামের আইন উদ্দিনের ছেলে ইকবাল আমীন (১৯)। পুলিশ ও স্থানীয়রা জানান- সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর উচ্চ বিদ্যালয়ে আসার পথে রাস্তা পারাপার হওয়ার সময় একটি মোটরসাইকেল স্কুল ছাত্র শিবলীকে চাপা দেয়। এতে মোটর সাইকেল আরোহী দুই কলেজ ছাত্র ও স্কুল ছাত্র শিবলী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্কুল ছাত্র শিবলীকে মৃত ঘোষণা করেন। স্কুল ছাত্র শিবলীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে দিনারপুর উচ্চ বিদ্যালয়ের তার সহপাঠীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।পরে যানচলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com