সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক

কাজের মাধ্যমে চুনারুঘাটের আইনশৃঙ্খলার উন্নতি চাই :ওসি রাশেদুল হক

বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৭ বার পঠিত

কথায় নয়, কাজের মাধ্যমে চুনারুঘাটের আইনশৃঙ্খলার উন্নতি চাই :ওসি রাশেদুল হক

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাট থানায় নতুন ওসি হিসেবে রাশেদুল হক যোগদান করেছেন। রাশেদুল হক ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এরআগে সিএমপির বাকলিয়া থানায় অফিসার ইনচার্জ, সিটি স্পেশাল ব্রাঞ্চের (সিটিএসবি) পরিদর্শক, নগর গোয়েন্দা পুলিশের (উত্তর) পরিদর্শক হিসেবে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্বপালন করেন ।তাছাড়া তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সুনামের সহিত দায়িত্ব পালন করে পুরষ্কৃত হন। ইতোপূর্বে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন রাশেদুল হক । তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মাতা বেঁচে নেই। পারিবারিক জীবনে রাশেদুল হক ৩ ছেলে সন্তানের জনক। যোগদান পরবর্তী ৭ ফেব্রয়ারী মঙ্গলবার রাত ৯ টায় ওসির অফিস কক্ষে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এতে চুনারুঘাট থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মোস্তফা, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: জামাল হোসেন লিটল,সাবেক সভাপতি মো: কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমসহ উপজেলার বিভিন্ন ইউনিটের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিনিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন । ওসি রাশেদুল হক বলেন, মানব সেবা করতে চাই, চুনারুঘাটের আইনশৃঙ্খলার উন্নতি চাই , আমি ভেরি সিম্পল, আমি কাজকেই পছন্দ করি, কোন জনপদের মানুষ থানায় এসে পুলিশী সেবা থেকে বঞ্চিত হবে না, থানা এলাকায় সকল ধরনের অপরাধ বিশেষ করে মাদক, চোরাচালানী, জুয়া সহ সকল অপরাধ দূর করাই হবে আমার প্রথম কাজ, আর অত্র উপজেলা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখাসহ সকল অপরাধ দূর করতে তিনি সাংবাদিকবৃন্দসহ সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন।

ওসি আরো বলেন, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোন অপরাধ কর্মকাণ্ডে আমার কোন পুলিশ সদস্য জড়িত হলে,তাদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি তার অধীনস্থ কর্মকর্তাদের হুশিয়ার করে দিয়েছেন,অপরাধীদের কোন দল নেই, যারা বা যেই অপরাধ করবে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা  গ্রহন করা হবে । উল্লেখ্য, চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ গত ২ ফেব্রয়ারী সুনামগঞ্জ জেলাতে বদলী হলে মো: রাশেদুল হক ৩ ফেব্রয়ারী রাতে নতুন ওসি হিসেবে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com