বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

চুনারুঘাট পূর্বাঞ্চলের ত্রাস ১২ মামলার পলাতক আসামি জমরুত গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৯০ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাট উপজেলার পুর্বাঞ্চলের ত্রাস গণধর্ষণসহ ১২ মামলার পলাতক আসামি জমরুত আলী (৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জমরুত বড়আব্দা এলাকার মৃত মানিক মিয়া ওরফে আব্দুস শহীদ ছেলে । শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে চুনারুঘাট থানার এএসআই কামরুল এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ছনটিলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ত্রাস জমরুতকে গ্রেপ্তার করেন।চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আলী আশরাফ এ তথ্য নিশ্চিত করে জানান, চুনারুঘাট পুর্বাঞ্চল পাহাড়ী এলাকার ত্রাস ছিল জমরুত। দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই, র‍্যাব এসল্ট, বনরক্ষী এসল্ট, গণধর্ষণ, হত্যাচেষ্টা ও মারামারিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল । তার অত্যাচারে অতিষ্ঠ পূর্বাঞ্চলের জনসাধারণ। এপর্যন্ত জমরুতের বিরুদ্ধে গণধর্ষণসহ ১২ টি মামলা রয়েছে। জমরুত তার নিজ এলাকা ছেড়ে দীর্ঘদিন ধরে কবিলাশপুর এলাকার একটি দুর্গম পাহাড়ে আত্মগোপন করে। স্থানীয় সুত্রে জানাগেছে জমরুতের সীমাহীন কর্মকান্ডে পাহাড়ী অঞ্চলের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। পূর্বাঞ্চলের অনেকটাই অঘোষিত ভাবেই সবকিছু নিয়ন্ত্রণ করছে এই জমরুত বাহিনী। চাঁদাবাজি, দখল বাণিজ্য, অপহরণ, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি, লুটসহ জমরুতের নামে রয়েছে ১২ টি মামলাসহ অর্ধশতাধিক অভিযোগ । এই ত্রাস জমরুতের মাধ্যমে পাহাড়ী অঞ্চলের মানুষদের জিম্মি করে রেখেছিল। তার বিরুদ্ধে কথা বলা মানে নিজের ঘাড়ে বিপদ ডেকে আনা। পাহাড়ি অঞ্চলে রয়েছে তার বাহিনীর আধিপত্য। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,এক সময় অন্যের বাড়িতে কাজ করে জীবন চালাতেন এই জমরুত। অভাবের তাড়নায় এক সময় বনের গাছ চুরি করতে নামেন তিনি। গাছ চুরি করতে করতে এখন সে আতঙ্কিত এক গড ফাদার। ইতিমধ্যেই বিভিন্ন মামলায় জেল খেটেছেন। নিজের অস্তিত্বকে জানান দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে পলাতক মামলার আসামী নিয়ে গঠন করে জমরুত তার বাহিনী। তাকে গ্রেফতার করতে বিভিন্ন সময়ে হামলার শিকার হয়েছে র‍্যাব, পুলিশ ও বনরক্ষী । তার অপরাধ এতই ভয়ঙ্কর যে, কেউ সাহস করে কথা বললে, তার উপর চলে ব্যাপক নির্যাতন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com