বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

১২০ টাকায় কনস্টেবল পদে চাকরি পেয়েছেন হবিগঞ্জ জেলার ৫৮ জন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২৫৬ বার পঠিত

নুর উদ্দিন সুমন: চাকরী নয়, সেবা” এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১২০ টাকায়  চাকরি পেলেন ৫৮ জন চাকরি প্রার্থী।

হবিগঞ্জের পুলিশ সুপার  এস এম মুরাদ আলির  সার্বিক তত্তাবধানে স্বচ্ছতা ও  যোগ্যতার ভিত্তিতে কয়েক হাজার  আবেদনকারীর মধ্য থেকে ৫৮ জন চাকরিপ্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

এর আগে গত ২৯, ৩০ ও ৩১ মার্চ  হবিগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অনলাইনে নিবন্ধিত প্রার্থীদের নিয়ে অত্যন্ত সচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই বাচাই শেষে গত ৮ এপ্রিল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।  ২০ এপ্রিল বুধবার  সকালে লিখিত পরীক্ষার ফলাফল ঘোষনার পর উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। মৌখিক পরীক্ষা শেষে ৯ জন নারী ও ৪৯ জন পুরুষ মোট ৫৮ জন প্রার্থীকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিক ভাবে নির্বাচন করা হয়।

হবিগঞ্জের পুলিশ সুপার  এস এম মুরাদ আলি  বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) যে নিয়োগ পদ্ধতি চালু করে দিয়েছেন তা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যথেষ্ট। পুলিশ সুপার আরও  বলেন, কোনো ধরনের তদবির বাণিজ্য ছাড়াই শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মধ্য দিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে।  এ সময় তিনি প্রাথমিকভাবে নির্বাচিত সকলকে ফুল দিয়ে অভিনন্দন জানান। চাকুরী প্রাপ্তরা হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com