সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা।

৮৭হাজার শিশুকে কৃমিনাশ ট্যাবলেট খাওয়ানো হবে চুনারুঘাটে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৯৮ বার পঠিত

চুনারুঘাটে ৮৭ হাজার শিশুকে কৃমিনাশ ট্যাবলেট খাওয়ানো হবে

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ১১টায় চুনারুঘাট উপজেলার সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ায়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়

এসময় শিশুদের কৃমিনাশক খাওয়ায়ে উদ্বোধন কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোজাম্মেল হোসেন , সাস্থ্য পরিদর্শক মো: কবির মিয়া, সদর স্কুলের প্রধান শিক্ষক আমিনুল হক, হুসনেআরা আক্তার, জাহানারা বেগম, পরিসংখ্যানবিদ মো: আব্দুস শহীদ, শিক্ষার্থী সাবিয়া তাশনিম সারা, তাহসিন আহাদ আদিবাসহ অন্যান্য কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন জানান, উপজেলায় এক সপ্তাহে ৫ থেকে ১৬ বছর বয়সের ৮৭ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।পাশাপাশি তিনি শিশুদের অভিভাবক ও পরিবারের অন্যান্য সদস্যদের নিজ দায়িত্বে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পরামর্শ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com