মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

জেলা পুলিশের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৩১৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার:-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জাতির পিতার প্রতি হবিগঞ্জ জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে । বৃহস্পতিবার (১৭মার্চ) সকালে নিমতলাস্থ কালেক্টরেট প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ ।

দিনের শুরুতে সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার এস এম মুরাদ আলিসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যদের নিয়ে হবিগঞ্জ শহরস্থ নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ।

পরে জাতির পিতার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকাল সাড়ে ৯টায় পুলিশ সুপার জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করেন।

মুক্তিযোদ্ধা সংসদ চত্ত্বর, হাসপাতাল প্রাঙ্গন ও মুক্তিযুদ্ধ চত্ত্বর এ পরিচ্ছন্নতা অভিযান ও মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয় এর সম্মেলণ কক্ষে জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের নিয়ে কেক কাটেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও শিশুদের নিয়ে কেক কাটা ও দুঃস্থ, এতিম শিশুদের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহানসহ, জেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীগণ, বিভিন্ন নেতৃবৃন্দ ও সকল সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com