বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
আলহাজ্ব মোঃ আব্দুল আহাদ সর্দার: ব্যবসার সাফল্য থেকে মানবসেবার মহিমায় সমাজের এক কীর্তিমান সূর্যসন্তান চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চুনারুঘাটে পাহাড়ি ঢলে ব্রিজে ধস, ২ চা বাগানের সঙ্গে যোগাযোগ বন্ধ চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার

দখল ও দূষণে বিপর্যস্ত সুতাং নদী

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩০৩ বার পঠিত

শায়েস্তাগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দখল ও দূষণে বিপর্যস্ত সুতাং নদী। নদী দখল করে গড়ে উঠেছে বাড়িঘর, কোথাও আবার ময়লা-আবর্জনায় নষ্ট হয়ে গেছে পানি। খনন না করায় নাব্যতা হারিয়ে নদীটি এখন মৃতপ্রায়। ফলে এ নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা কৃষিজমি হুমকিতে পড়েছে। স্থানীয় লোকজন জানান, একসময় বর্ষায় এ নদী দিয়ে নৌকা চলাচল করত। অনেক মানুষের জীবিকা নির্বাহ হতো এ নদী দিয়ে। আশপাশের কৃষকেরা নদীর পানি সেচের কাজে ব্যবহার করতেন। জেলেদের জালে ধরা পড়ত মাছ। বর্তমানে নদীটি দূষিত হয়ে শুকিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে নদী খনন না করায় উজানের পলি জমে নাব্য হারিয়েছে। অনেকে আবার নদী ভরাট করে আশপাশের স্থান দখল করে ফেলেছে। স্থানীয় লোকজন আরও জানান, দূষণের ফলে নদীর পানি থেকে দুর্গন্ধ ছড়ায়। এমন অবস্থায় নদীর আশপাশের বাসিন্দাদের নিশ্বাস নিতেও কষ্ট হয়। নদীর পানি কৃষিকাজে ব্যবহার তো সম্ভবই নয় বরং মারাত্মক রোগবালাই ছড়াচ্ছে। তাঁদের দাবি, নদীর পাড় দখলমুক্ত এবং খনন করে নাব্য ফিরিয়ে আনার। নদী ও আশপাশের এলাকার আবর্জনা পরিষ্কার করার দাবিও জানান তাঁরা। সুতাং নদীর পাড়ে বসবাসকারীরা বলেন, ‘এই নদী আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তিন বছর যাবৎ নদীটি শীতের মৌসুমে শুকিয়ে যায়। এ সময় চাষাবাদ ব্যাহত হয়। বিশেষ করে সবজি চাষসহ বোরো আবাদে দেখা দেয় সেচ সংকট।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহনেওয়াজ তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি নদীটি খনন করার জন্য। এরই মধ্যে পদক্ষেপও নিয়েছি। মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিনহাজুল ইসলাম বলেন, ‘নদীটির সঙ্গে অনেক মানুষের জীবন-জীবিকা জড়িয়ে আছে। এরই মধ্যে জেলার উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা করেছি। সেখান থেকে পরামর্শ পেলে দ্রুতই নদী খননের বিষয়টি পানি সম্পদ মন্ত্রণালয়ে জানাব। পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com