মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

চানপুর বাগানের বাবু শফিকুল ইসলামের মায়ের ইন্তেকাল

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটের চানপুর বাগানের ফ্যাক্টরি বাবু শফিকুল ইসলামের মা ফাতেমা খাতুন (৭৫) শুক্রবার ২৪ সেপ্টেম্বর, ভোর ৬ টায় বাধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃতুকালে তিনি ২মেয়ে ৪ ছেলে, নাতি নাতনী,আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার ৩ নং দেওরগাছ ইউনিয়নের কাচুয়া গ্রামের মরহুম ক্বারী আব্দুল হাইর স্ত্রী। মরহুমার নামাজে জানাজা শুক্রবার জুম্মার নামেজের বাদ দুপুর ২ টায় উত্তর কাচুয়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে কাচুয়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় বিভিন্ন দলের নেতাকর্মী ছাত্র-শিক্ষক, সাংবাদিক,জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন । এদিকে উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, শায়েস্তাগঞ্জ উপজেলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান , আওয়ামিলীগ নেতা রুমন ফরাজি, ব্যবসায়ী নেতা মো: জাকির হোসেন, বিএনপি নেতা সৈয়দ আবু নাঈম হালিম, সাংবাদিক নুর উদ্দিন সুমন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com