সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

চুনারুঘাটে গৃহবধূ সহ দুইলাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৯০ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাট উপজেলার মদিরকোনা গ্রাম থেকে দিলারা (২৮) নামে এক গৃহবধূ ও কেউন্দা এলাকা থেকে খোকন (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ আগস্ট বৃহস্পতিবার, রাত ১১ টায় চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ মিরাশি ইউনিয়নের রাকি এলাকা থেকে ওমান প্রবাসীর স্ত্রী দিলারার খাতুনের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেন। দিলারা রাকি গ্রামের ওমান প্রবাসী কাউছারের স্ত্রী। একইদিনে দুপুরে এসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ দুপুর ১২ টায় উবাহাটা ইউনিয়নের কেউন্দা ধান্যজমি থেকে খোকনের মৃতদেহ উদ্ধার করেন। খোকন কেউন্দা গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র। খোকনের বোন পিয়ারা বেগম জানান, খোকন মৃগীরোগে আক্রান্ত ছিল সকাল ১০ টায় ধান্য জমিতে মাছ ধরতে গেলে ওই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তবে পুলিশ বলছে রহস্যজনক পিএম রিপোর্ট পেলে মৃতুর কারণ জানা যাবে। এদিকে গৃহবধূ দিলারা খাতুনের মৃত্যু নিয়ে নিয়ে নানা গুনজন শুরু হয়েছে। কেউ বলছেন আত্নহত্যা, আর কেউ বলছেন হত্যা। তবে দিলারার ভাই সুরুজ মিয়ার দাবী তার বোবকে হত্যা করা হয়েছে। ঘটনার পর পর দিলারার শাশুড়ি ও ভাসুর পলাতাক থাকায় রহস্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রাতেই মাধবপুর সার্কেল মহসিন আল মুরাদ ঘটনার স্থল পরিদর্শন করেন। এবিষয়ে রাত ১২ টায় চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ জানান, লাশ উদ্ধার করে সুরতহাল করে মর্গে পাঠানো হবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিষয়টি হত্যাকান্ড কিনা তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com