বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

হবিগঞ্জে মাদক ও ৩ টি চোরাই গরু উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৪৮৪ বার পঠিত

নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশনায় হবিগঞ্জ সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুলের তত্ত্ববধায়নে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলীর নেতৃত্বে এসআই জুয়েল সরকার ও এসআই মোঃ সাইফুল ইসলাম সহ একদল পুলিশ শাহ এহসান উদ্দিন রুবেল (৪০) নামে একজনকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটক রুবেল হবিগঞ্জ শহরতলির রাজনগর এলাকার মৃত শাহ মহিউদ্দিন ওরফে জিলু মিয়ার ছেলে । হবিগঞ্জ সদর থানার ওসি মো: মাসুক আলী জানান,(১৫জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের রাজনগর এতিম খানা সামনে বাইপাস রোডের পশ্চিম পাশে দুপুরে জৈনিক সাবাজ মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে শহরের চিহ্নিত মাদক বিক্রেতা রুবেলকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। পরে -মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে বিকেলে কারাগারে পাঠানো হয়।

এছাড়া গতকাল রাতে এসআই নাজমুল হাসান ও এসআই মাহমুদুল হকের সম্বন্বয়ে একদল পুলিশ সদর থানাধীন ৩ নং তেঘরিয়া ইউনিয়নের রামনগর এলাকার ফজল করিমের ছেলে মো: ছায়েদ মিয়ার বাড়ীর গোয়াল ঘর হইতে ৩টি চোরাই গরু উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত মো: ছায়েদ মিয়াকে আটক করা হয়। উদ্ধারকৃত গরুর অনুমানিক মূল্য ১ লক্ষ আশি হাজার টাকা হবে । এ ঘটনায় গরুর মালিক আশিক মিয়া হবিগঞ্জ সদর মডেল থানার মামলা দায়ের করলে আটককৃত ছায়েদ মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এধরনের অভিযান অব্যাহত আছে বলে ওসি মো: মাসুক আলী জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com