মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মোবাইল উদ্ধার করলো হবিগঞ্জ সদর থানা পুলিশ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০০ বার পঠিত

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করলো সদর থানা পুলিশ। রবিবার দুপুরে উদ্ধার হওয়া মোবাইল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ সাজ্জাদুর রহমান(২০), এর হাতে হস্তান্তর করেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো: মাসুক আলী। বিশ্ববিদ্যালয় ছাত্র সাজ্জাদুর ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চিকনা মনোহর গ্রামের মোঃ সিরাজুল ইসলামের পুত্র। সাজ্জাদুর রহমান লেখাপড়া সুবাধে সিলেট জেলার জালালাবাদ থানার আখালিয়া নয়াবাজার এলাকায় মেসে থাকেন। পুলিশ জানায়, গেল বছর ২২ অক্টোবর আখালিয়া তার মেস থেকে ব্যবহৃত Samsung Galaxy J2 Pro -2016 মডেলের মোবাইল ফোনটি চুরি হয়। এর পর ওই ছাত্র স্থানীয় জালালাবাদ থানায় একটি সাধারন ডায়েরি করেন। তদন্ত সুত্রে হবিগঞ্জ সদর মডেল থানার ওসির নেতৃত্বে এসআই জুয়েল সরকার তথ্য প্রযুক্তির সহায়তায় তার চুরি যাওয়া মোবাইল ফোনটি হবিগঞ্জ থেকে উদ্ধার করেন । পরে তাকে ফোনটি হস্তান্তর করা হয়। এতথ্য নিশ্চিত করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাসুক আলী। মোবাইল ফোন পেয়ে ফোনের মালিক থানা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com