বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

যানজট মুক্ত করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে শায়েস্তাগঞ্জের হাইওয়ে পুলিশ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৫৪৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জে শায়েস্তাগঞ্জের ‘নতুন ব্রিজ’ শুধু জেলাতেই নয়, জেলার বাইরের মানুষের কাছেও পরিচিত নাম। কিন্তু ব্রিজটিকে ঘিরে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া দেখতে পাওয়া যায়নি। এবার ব্রিজটিকে দৃষ্টিনন্দন করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে শায়েস্তাগঞ্জের হাইওয়ে পুলিশ। ‘নতুন ব্রিজ’ এর অবস্থান শায়েস্তাগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে। ব্রিজটিকে দৃষ্টিনন্দন করার লক্ষ্যে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। অবৈধ স্থাপনাগুলো মহাসড়ক থেকে ১০০ গজ দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। নতুন ব্রিজ গোল চত্বর ভেঙে গড়ে তোলা হচ্ছে ফুলের বাগান। এতে একদিকে জায়গাটি যানজট মুক্ত হচ্ছে, অন্যদিকে মনোরম পরিবেশে বেড়ানোরও সুযোগ পাবেন আগন্তুক। এ ছাড়া বাসের জন্য অপেক্ষমান যাত্রীদেরও অবকাশেরও স্থান হবে। এসব তথ্য জানালেন, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাঈনুল ইসলাম। তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিক্রমে এরই মধ্যে মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা সরানোর কার্যক্রম শুরু হয়েছে। মাসখানেকের মধ্যেই নতুন রূপে সেজে উঠবে ‘নতুন ব্রিজ’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com