রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম:
তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

কালেঙ্গায় পুলিশ সুপারের উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৪০৪ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-পিপিএম’র নিজস্ব উদ্যোগে চুনারুঘাট উপজেলার কালেঙ্গা পাহাড়ের আদিবাসী ও বস্তির প্রায় দুই শতাধিক লোকজনদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ উপকরণ বিতরণ করা হয়েছে । মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কালেঙ্গা রেঞ্জের বাংলোতে নিজ হাতে এসব বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-পিপিএম। শীতবস্ত্রের মধ্যে ছিল ৭০টি কম্বল ও ৪০টি সুয়েটার এবং শিক্ষা উপকরণের মধ্যে ছিল ৯০টি খাতা। কনকনে শীতে হঠাৎ কম্বল ও শিক্ষা উপকরণ পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে আদিবাসী ও বস্তির লোকেরা। এ সময় তারা পুলিশ সুপারের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এসব বিতরণকালে বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-পিপিএম বলেন,

নিজের পায়ে দাঁড়ান। সুশিক্ষা গ্রহণ করে এগিয়ে যেতে হবে। বসে থাকলে চলবে না। সকল প্রকার অপরাধ কর্মকান্ড থেকে নিজেকে রক্ষা করে আগামী দিনের জন্য তৈরী হতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম পিপিএম সেবা, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী আশরাফ, এসআই মোঃ মুসলিম উদ্দিন, বিট কর্মকর্তা শ্যামাপদ মিশ্র, কালিয়াবাড়ি ত্রিপুরা পুঞ্জির হেডম্যান বিনয় দেববর্মা, হেডম্যান নরেশ দেববর্মা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com