মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

শায়েস্তাগঞ্জে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রগহণ বিএনপি প্রার্থী বিজয়ী

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৭৫ বার পঠিত

এম এইচ টিপু ফরাজী : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ইভিএম পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিএনপি প্রার্থী ফরিদ আহমেদ অলি (ধানের শীষ) প্রতিক নিয়ে ৪ হাজার ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) প্রতিক নিয়ে মাসুদউজ্জামান মাসুক পেয়েছেন ৩ হাজার ১৪১ ভোট।

গতকাল রাতে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম। বিজয় ঘোষণার পরপরই বিজয় উল্লাসে মেতে উঠে বিএনপির সমর্থকরা। এর আগে সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক (ইভিএম) মাধ্যমে শায়েস্তাগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়। ৪টার মধ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও ভোটার উপস্থিতি বেশি থাকার কারণে অনেক কেন্দ্রে ভোট হয়েছে সাড়ে ৬টা পর্যন্ত। পৌরসভায় মেয়র প্রতিদ্বন্ধীতা করেন ৬ জন। নয়টি ওয়ার্ডের ৪৬টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৯৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৮৩৫ জন এবং নারী ভোটার ৯ হাজার ১২৬ জন। এতে মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com