শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

প্রাইভেটকারে চোরাই গরু ॥ দুই যুবক গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকারে চোরাই গরু পাওয়ায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাগুরা চৌধুরী বাজার এলাকার মনির মিয়া (৩০) ও মৌলভীবাজার জেলা সদরের মোস্তফাপুর এলাকার আশিক ওরফে ইউসুফ (২৮)। শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম। বিকেলে এ দুই যুবককে কোর্টের প্রেরণ করেছে পুলিশ।ওসি (তদন্ত) চম্পক দাম জানান, উপজেলার উবাহাটা ইউনিয়ন পরিষদ মেম্বার সৈয়দ আলী বাদী হয়ে থানায় গরু চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর বাদী জানায়, তার গরু মাধবপুরে উদ্ধার হয়েছে। এ খবরের প্রেক্ষিতে চুনারুঘাট থানা পুলিশ শুক্রবার মধ্যরাতে মাধবপুর থানার মাধ্যমে গরুসহ দুই চোরকে থানায় নিয়ে আসে। কিন্তু উদ্ধার হওয়া গরুটি অভিযোগকারী মেম্বার সৈয়দ আলীর নয়। তিনি সঠিক প্রমাণ দেখাতে পারেননি। পরে নবীগঞ্জ উপজেলার সদরঘাটের কাজী নুরুল আমিনের গরু প্রমাণিত হওয়ায় তাকে সমজিয়ে দেয়া হয়। পুলিশের কাছে দুই যুবক জানায়, তারা গরুটি নবীগঞ্জ সদরঘাট এলাকা থেকে চুরি করে নিয়ে জনতার হাতে ধরা পড়ার পর থানায় আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com