বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

চুনারুঘাটে পাহাড়ি ছড়া থেকে শিশুর মরদেহ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৭১ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে পাহাড়ি ছড়া থেকে
সোহাগ মিয়া (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার
লালচান্দ চা বাগান এলাকার মৃত হিরণ মিয়ার ছেলে। শনিবার (৫ ডিসেম্বর)
বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার ওসি(তদন্ত) চম্পক দাম।
তিনি জানান, পুলিশ দুপুরে উপজেলার লালচান্দ চা বাগানের ধুপাছড়ার পানিতে
ভাসমান অবস্থায় এ শিশুর মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের
মর্গে প্রেরণ করে। এর আগে শুক্রবার মধ্যরাতে বাড়ি থেকে সোহাগ নিখোঁজ
হয়। পরে সকালে লোকজন ছড়ার পানিতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ
সুপার মোঃ নাজিম উদ্দিন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে।
নিহত সোহাগের মা আছমা আক্তার বাদী হয়ে মামলা দায়ের প্রস্তুতি নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com