রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:
তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

চুনারুঘাটে গলায় ফাঁস দিয়ে পঞ্চাশোর্ধ ব্যক্তির আত্মহত্যা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৩৫১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : জেলার চুনারুঘাট পৌরশহরের হাতুন্ডা এলাকায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তি আত্নহত্যা করেছেন। তাঁর নাম অমুল্য দেব নাথ (৫৭) । ময়নাতদন্তের জন্য মৃতদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। অমুল্য দেবনাথ উপজেলার রানিকোর্ট গ্রামের মৃত অশ্বীনি দেব নাথের পুত্র। তিনি বর্তমানে পৌরসভার হাতুন্ডা এলাকার শচিন্দ্র দেব নাথের বাসায় ভাড়ায় থাকেন। খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই সামিউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন। এদিকে তার আত্নহত্যার ঘটনায় নানা গুণজন সৃষ্টি হয়েছে। কেউ বলছেন আত্নহত্যা আর কেউ বলছেন হত্যা। এসআই সামিউল ইসলাম অমুল্য দেব নাথের পরিবারের বরাত দিয়ে জানান, আজ ২৯ নভেম্বর দুপুরে শচিন্দ্র দেব নাথের বাড়া বাসায় সবার অগোচরে ভীমের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করেন । পরে আশপাশের লোকজন এসে থানায় খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। খোঁজনিয়ে জানাগেছে অমুল্য দেব নাথ এরআগেও একাধিকবার আত্নহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা জানান, তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় সংসার করেন। এর পর তিনি যুবতী নারীকে বিয়ে করেন। বিয়ের পর ওই সুন্দরি নারীর দিকে স্থানীয় কয়েক যুবকের কু- দৃষ্টি পড়ে তাই তিনি এলাকা থেকে তার স্ত্রীকে নিয়ে চুনারুঘাট পৌরশহরে ভাড়া বাসায় থাকেন । এ বিষয়ে নিহতর স্ত্রী সিপ্রা দেব জানান, প্রতিবেশী সিবাশের সাথে ঘটনার আগেরদিন টাকা পাওনা নিয়ে বাকবিতণ্ডা হয়।
তবে ঘটনার দিন তিনি কি কারণে (অমুল্য দেবনাথ) আত্মহত্যা করেছেন এবিষয়ে জানা জায়নি। এবিষয়ে চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত)চম্পক দাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে পিএম রিপোর্ট পেলে মৃতুর প্রকৃত কারণ জানা যাবে। এ রিপোর্ট লেখাকালে থানায় কোন মামলা দায়ের হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com